নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে রিপন গ্রুপের নির্মাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার দেয়াল চাপায় মুশফিক (৪) নামে এক শিশুর নিহত হয়েছে।এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে এদের মধ্যে তিনজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।
নিহত মুশফিক রাজশাহী জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে তার বাবা মার সাথে ভাড়া বাসায় থাকতেন। আহতরা হলেন,রুবেল (৩৫) মোছাঃ মুক্তা বেগম (১৫), মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাত পৌনে একটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটভাটা সংলগ্ন বাদল খানের বাড়ির সামনে রিপন গার্মেন্টসের মালিক মোঃ ফারুক আহমেদ এর নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট দেয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এসময় ধসে পড়া ওয়ালের নিচ হতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছরের শিশু মুশফিক মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
projonmo21.com Popular bangla online newsportal