সর্বশেষ :
;
Home / সারাদেশ / মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, জেলা আওয়ামীলীগের সদস্য শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম তোরণ, যুগ্ম সম্পাদক মো.আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হাশেম ভূইয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান খান, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, নাগরী ইউপি চেয়ারম্যান মো.অলিউল ইসলাম অলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তানভীর মোল্লা, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন প্রমুখ।

প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, সংগ্রাম লড়াইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা নেই। তিনি একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তাই তো আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। সেই বঙ্গবন্ধুকে স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমরা গর্বিত হয়ে থাকতে চাই কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না। সেই সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন স্বাধীনতা বিরোধী শক্তি।

আবার একই ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বুদ্ধিজীবীরা সেই ষড়যন্ত্র করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য অনেক কিছু করচ্ছেন। তিনি আছেন বলে নারীরা ইজ্জ্বত নিয়ে বেঁচে আছেন। তিনি আছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও জনগণের জন্য রাজনীতি করছেন।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের তৃণমূল পর্যায় কাজ করার জন্য আহবান জানান তিনি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;