জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেওয়া শিশুটি শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসাধীনঅবস্থায় মারা গেছে। এদিকেসন্তান রেখে পালানোর দুইদিন অতিবাহিতহলেও খোজ মেলেনি সেই কিশোরী মায়ের।সোমবার (২৭ মার্চ) বিকালে জানাজা শেষে জলঢাকার কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে ভোর৫ টায় রংপুর মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় শিশুটি।বিষয়টি নিশ্চিত করেজলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু হাসান মো. রেজাওনুল কবীর বলেন,গতকাল রোববার শ্বাসকষ্ট জনিত রোগেউন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রমেকহাসপাতালে পাঠানো হয়েছিলো। আজচিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।বিকালে দাফন সম্পন্ন করেছি। তবে তার পরিচয় আমরা পাইনি।

এবং কিশোরী সেইমাকেও খুজে পাওয়া যায়নি।শনিবার(২৫মার্চ) দুপুর ১২ টার দিকে প্রসব ব্যাথা নিয়েএক কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সআসেন।এরপরেই মেডিকেলের টয়লেটেপ্রবেশ করেন তিনি। টয়লেটে কিছুক্ষণথাকার পর সেখান থেকে বের হয়ে কাউকেকিছু না জানিয়ে চলে যায় ঐ কিশোরী।পরে টয়লেটে ওই নবজাতক শিশুটিকেদেখতে পান মেডিকেলে ভর্তি থাকা অন্যরোগীরা। টয়লেট থেকে শিশুটিকে উদ্ধারকরে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটি শ্বাসকষ্টেভোগায় উন্নত চিকিৎসার জন্য রংপুরমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়েছিলো
projonmo21.com Popular bangla online newsportal