কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারোটায় উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এবিএম মফিজুল রহমান খান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানজাত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন ও জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম
projonmo21.com Popular bangla online newsportal