সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল নয়টায় কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ(আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস, ক্যাডেট ও স্কাউট সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ কুচকাওয়াজ। উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটি সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার ওসি মো.আনিসুর রহমান । পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ বই তুলে দেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;