সর্বশেষ :
Home / সারাদেশ / ছাত্রলীগ নেতাকে হাতুরি পেটানোর ঘটনায় কিশোর গ্যাঙ লিডার ফয়সাল গ্রেপ্তার

ছাত্রলীগ নেতাকে হাতুরি পেটানোর ঘটনায় কিশোর গ্যাঙ লিডার ফয়সাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় ছাত্রলীগ নেতাকে হাতুরি
পিটানোর ঘটনায় পুলিশ শনিবার রাতে ফয়সাল হোসেন (২৩) নামের এক কিশোর
গ্যাঙ লিডারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাঙ লিডার ফয়সাল
হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের
ছেলে।


পুলিশ জানায়, গত ২৩ মার্চ সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল
হাসান তুহিন ও যুবলীগের আরিফ মুন্সি একটি প্রাইভেটকারে ওই হিজলহাটি
এলাকার পলমল নামক একটি পোশাক তৈরির কারখানার পরিত্যক্ত মালামালের টাাক
পরিশোধ করতে যান। পথে মধ্যে হিজলহাটি সাউদান নামক আরেকটি কারখানার
সামনে আশুলিয়া থানা শিমুলিয়া ইউপি যুবলীগের সাবেক সম্পাদক সুমন মুধা
ও কিশোর গ্যাঙ লিডার ফয়সাল হোসেনসহ ১০-১২ জন তাদের প্রাইভেটকারের
গতিরোধ করে। পরে গাড়ী থেকে টেনে হেচরে নামিয়ে বেধরক মারধর করতে থাকে।
এসময় নাজমুল দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ফয়সাল হোসেন
গিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় নাজমুল হাসানের
প্রাইভেটকারে নগদ ২৩ লাখ ২৪ হাজার টাকা লুট করে নিযে পালিয়ে যায়।
এঘটনায় ওই নেতার বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পরের দিন ৮জনের নাম
উল্লেখ করে অজ্ঞাত নামা ১-১২জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় সুমন
মৃধা(৩৫) মামুন মন্ডল (২৭) আজাদ কামাল সোহান(২৮) কাউছার আলী(২৮)
সাহেদ(২২) রাজবল্লব(২৮) জিহান(২৬) ও ফয়সাল হোসেনকে(২৬) আসামী করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, গত রাতে ছাত্রলীগের সাবেক এ
সভাপতি নাজমুল হাসান তুহিনকে হাতুরি পেটানোর ঘটনায় ফয়সাল
হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে। (শব্দ ২১৭)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!