সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দৌলতপুরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আব্দুর রফিক,দৌলতপুর থেকে: মানিকগঞ্জের দৌলতপুরে ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। রবিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মৃতি ফলকে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন দৌলতপুর উপজেলাবাসী।

প্রথমে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দৌলতপুর থানা ইনচার্জ ওসি সফিকুল ইসলাম মোল্যার নেতৃত্ব শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দৌলতপুর থানা। এরপর উপজেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা কমান্ড,দৌলতপুর উপজেলা প্রেসক্লাব,উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল ৮.৩০টায় উপজেলা পরিষদের মাঠ চত্বরে স্বাধীনতা দিবসের প্যারট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ,আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইড অংশহগ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!