সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সালথায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপ‌জেলায় মাঠ থেকে বা‌ড়ি ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে গ‌ট্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম মোল্লা জানান, বিকেল বৃষ্টি আসে এ সময় আরফিন মোল্লা মাঠে পেঁয়াজের জমিতে পাটবীজ বুনাতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!