সর্বশেষ :
Home / সারাদেশ / লীগঞ্জে বধ্যভূমিতে পুষ্পস্তবকের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন

লীগঞ্জে বধ্যভূমিতে পুষ্পস্তবকের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন

কাকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  :২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় বধ্যভূমিতে পুষ্পস্তবকের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ পরিষদের সদস্যদের নিয়ে বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ করেন। এরপর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, ইউপি মেম্বার ফারুক শেখ, মজিবুর রহমান, সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মেজবাহউদ্দিন মেজো, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ইসমাইল শেখ প্রমুখ। ছবির ক্যাপশন ঃ ১. গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় বধ্যভূমিতে পুষ্পস্তবকের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!