সর্বশেষ :
Home / সারাদেশ / ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ

ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ

ফরিদপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা ‌। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ‌সেহেরি বিতরণ করা হয় ।

এরই অংশ হিসেবে প্রথম রমজান‌ বৃহস্পতিবার দিনগত রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় সেহরি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি আশরাফ রাব্বি, জাহিদুল ইসলাম মিম, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, মোস্তাফিজুর রহমান আরঙ্গ, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য সহ জেলা ছাত্রলীগের আরো অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মীর মোঃ শান্ত,

 

সদর কোতোয়ালির সভাপতি শাহিন আহ্মেদ সোহান ও মেহেদি হাসান রানা উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান বলেন, প্রথম রমজান থেকেই রাতে সেহরি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, পুরা মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।ফরিদপুর জেলা ছাত্রলীগ মানুষের সেবা করার জন্য বিভিন্ন মানুষের দারে দারে ছুটে বেড়ায়। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো জানান, আমাদের এই সেহেরির বিতরণ কাজের সার্বিক অর্থয়ান করছে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!