সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৮০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে বুধবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে নজিরবিহীন উন্নয়ন করেছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো। এই সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাসহ সব খাতে বিপুল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal