সর্বশেষ :
;
Home / সারাদেশ / সংসদ সদস্য মেজর রানার নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জলঢাকায় জাতীয় পার্টির মানব বন্ধন সমাবেশ

সংসদ সদস্য মেজর রানার নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জলঢাকায় জাতীয় পার্টির মানব বন্ধন সমাবেশ

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারী জলঢাকায় স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে ”পঞ্চগড়ে জমি কেড়ে এমপি রানার চা বাগান শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই

মিথ্যা, ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা জাতীয় পাটি।

 

বুধবার দুপুরে মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে মিথ্যা, ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উপজেলা জাতীয় পার্টির কার্যালয় হতে বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে উপজেলা ও পৌর জাতীয় পাটির উদ্দ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ মিলিত হয়।।

উক্ত মানববন্ধন ও সমাবেশে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল্লাহেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান প্রমূখ।

সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু বলেন সংসদ সদস্য মেজর রানা বর্তমান সংসদ সদস্য থাকা অবস্থায় গত চার বছর ধরে কেউ কোন অনিয়ম খুজে পায়নি। আর উনি নাকি এখন পঞ্চগড়ে জমি দখল করেন? এটা সম্পুর্ন মিথ্যো, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ও কাল্পনিক। আমি এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

 

উল্লেখ্য গত ১৮ মার্চ চ‍্যানেল 24 ও সমকাল পত্রিকায় পঞ্চগড় জেলায় জমি কেড়ে এমপি রানার চা বাগান নামের সংবাদ প্রকাশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;