জাহাঙ্গীর আলম সবুজঃ
মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২১ মার্চ মঙ্গলবার সকালের দিকে ইসলামনগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কালাম , অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি রুহুল আমিন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম , সহকারী শিক্ষক কামাল হোসেন (আই সি টি), ছাত্র / ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন কামরুন্নাহার ১০ম শ্রেনী, আর্থি

১০ম শ্রেনী,জাকিয়া সুলতানা মানপত্র পাঠ করেছেন । সহকারী শিক্ষক আশরাফুল মাকলুকাতের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেনীর ছাত্র হাফেজ ইসমাঈল নূর ইমন এবং ছাত্র /ছাত্রীরা হামদ, নাত,কবিতা আবৃত্তি করে, পরে বিদায়ী ছাত্র ছাত্রীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ, এবতেদায়ী মৌলভী। এ সময় মাদ্রাসার ছাত্র/ ছাত্রীরা, শিক্ষক ও অবিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ছাত্র/ ছাত্রীদে ফুলের স্টিক শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন সভাপতি ও ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কালাম।
projonmo21.com Popular bangla online newsportal