সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বীজ ও সার বিতরণ করা।

এ সময় মোট১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ব্রিধান ৪৮ এর বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়।

 

বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, সহকারী কমিশনার ভূমি মো: সালাহউদ্দিন আইয়ূবী, মৎস্য অফিসার রাজীব রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তুরাজসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;