নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কালিয়াকৈরে সকল কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার বিকালে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ইউএনও তাজওয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ বলেন,আজ বৃহস্পতিবার থেকে সারা দেশের ন্যায় ওএমএস ও টি সি বি কার্ডধারীদের মধ্যে অল্প মূল্যের পণ্য বিতরণ কর্মসূচি শুরু হবে। উপজেলায় ২৪ হাজার ২৪ হাজার ৮১ জন টিসিবির কার্ডধারী রয়েছে। টিসিবি কার্ডধারী ছাড়াও ওএমএস কর্মসূচিতে যে কোন ব্যক্তি ৩০টাকা দরে ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। তবে এই কর্মসূচি ১৫ দিন পরপর চালু থাকবে। তিনি এ কর্মসূচির বিতরণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো অনিয়ম থাকলে, তার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় ইউএনওর সাথে বিনিময় সভায়,কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাবেব সভাপতি প্রতিনিধি আরিফ হোসেন খোকন,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সমকাল প্রতিনিধি এম তুষারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী,আলহাজ হোসেন প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal