সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মোটরসাইকেল চালককে বাঁচাতে ট্রাক চালক আহত

কালিয়াকৈরে মোটরসাইকেল চালককে বাঁচাতে ট্রাক চালক আহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনহাটি

এলাকায় মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ফল বোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮ দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ হরিনহাটি এপেক্স ফুটওয়্যার এর সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আইলেটের কাটা দিয়ে একটি লাল রং এর স্কুটি পারাপারের সময় চালককে বাঁচাতে গিয়ে (ঢাকা মেট্রো -ট-১৫-৭৪৯৭ ) একটি ফল বোঝাই ট্রাক সামনে থাকা আরেকটি কাভার্ট ভ্যানের পিছনে ধাক্কা দেয় পরে দ্রুত স্কুটি চালক ও কাভার্ড ভ্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে স্থানিয়রা ঐ ট্রাকের চালককে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে পাঠায় ।

এ ঘটনায় সালনা হাইওয়ে পুলিশের এস আই আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফল বোঝাই ট্রাকটিকে হেফাজতে নেয়া হয়েছে।আর চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি আছে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!