সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের টোকন বিজয়ী

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের টোকন বিজয়ী

 

জাহাঙ্গীর আলম সবুজঃ

মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মোঃ রওশান আলী টোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

আমদহ ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯০০৮ জন, ২০ হাজার ৪৮জন ভোটার ভোট প্রদান করেন। ভোট বাতিল হয় ১১৪টি

 

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রওশন আলী টোকন (নৌকা প্রতীক)১২হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম (আনারস প্রতিক) পেয়েছেন ৬হাজার ৯২৪ ভোট, এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম (লাঙ্গল প্রতীক) ৭৫০ ভোট পেয়েছেন।

সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে বেসরকারি নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!