দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) থেকে
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল কুদ্দুস খান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেমের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির উদ্দিন মৃধা উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস খান সহ প্রমূখ।

সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষ আগত সকল শিক্ষার্থী ও অভিভাবকদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। উল্লেখ্য লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ২৮ জন বৃত্তি পেয়েছে। তার মধ্যে ২৭ জন ট্যালেন্ট পুলে ও ১ জন সাধারণ এ এবং উপজেলায় সেরা স্হান অধিকার করেছে।
projonmo21.com Popular bangla online newsportal