Okনিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর মডেল স্কুলে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) উপজেলার সফিপুর ঈশাদী রোড এলাকায় অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক আফজাল হোসেনের সঞ্চালনায় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

প্রধান অথিতি ছিলেন ভাষা শহীদ
আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এসএম আমিনুল ইসলাম ।বিশেষ অথিতি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা র্কমর্কতা জাহাঙ্গীর আলম ,পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী ,বৈমানিক প্রকৌশলী ড.অনিক চৌধুরী সহ স্কুলের শিক্ষার্থীরা ,শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক ও অন্যান্য অথিতিরা ।দিনব্যাপি নবীন বরণ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal