মেহেরপুর সংবাদাতাঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়ায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই মাদক কারবারী। ১৪ মার্চ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান করছিলেন। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে গাংনীর দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। মোটরসাইকেলে ঝুলানো ছিল একটি প্লাস্টিকের ব্যাগ। যার ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানাই গাংনী থানা পুলিশ। উদ্ধার হওয়া অ্যাপাচি লাল রংয়ের ফোর ভি মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২। এ ঘটনায় অজ্ঞাত দুই ব্যাক্তি কে আসামি করে মামলা দায়ের হয়েছে এবং গাড়ি মালিকের তথ্য অনুসন্ধান করছে পুলিশ।
projonmo21.com Popular bangla online newsportal