সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে যুবলীগের শান্তি সমাবেশ

কালিয়াকৈরে যুবলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ পালিত হয়। ১২- ই মার্চ রবিবার সকালে উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ কালিয়াকৈর বাজার রোড হতে প্রদক্ষিণ হয়ে স্লোগানে স্লোগানে বাস – টার্মিনাল পর্যন্ত শেষ হয়।

পঞ্চগড়ে বিএনপি জামায়াতের প্রত্যেক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাএা অব্যাহত রাখতে এ শান্তি সমাবেশ পালিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া, সিনিয়র সহসভাপতি জসিম আহমেদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম। যুগ্মসাধারণ সম্পাদক শাওন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মিন্টু,প্রচার সম্পাদক মামুন হোসেন রাজু, উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;