সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে দুই বাসের সংঘর্ষে আহত- ৫

কালিয়াকৈরে দুই বাসের সংঘর্ষে আহত- ৫

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক এলাকায় শনিবার সকালে দুই বাসের সংঘর্ষে উভয় বাসের অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যেক্ষদশর্ীরা জানান. ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় পৌছালে যাত্রী উঠানোর জন্য হঠাৎ থামিয়ে দেয়। এসময়ে পিছনে থাকা বগুড়া গামী অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের এসআর পরিবহনের বাসের পিছন দিকে লাগিয়ে দেয়। এতে পেছনে থাকা ভিআইপি পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে যায় যায়। এসময় বাসের গ্লাসের আঘাতে অন্তত ৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কয়েকজন আহত হয়েছে।পিছন দিক লাগিয়ে দেওয়া ভিআইপি বাসটি আটক করা হয়েছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!