মামুন আব্দুল্লাহ,বিশেষ প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রতি সবসময়’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সকাল ১০ টায় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক সচেতনতা মূলক মহরা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক সচেতনতামূলক মহরা অনুষ্ঠিত হয়।মহরা শেষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুল রহমান, সরকারি পিএস উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। এসময় সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal