সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা –টাঙ্গাইল সহা সড়কের খাঁড়া জোড়া এলাকায় শুক্রবার ভোরে ট্রাকের
ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন,
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের লোকমান হোসেনের
ছেলে আব্দুল ওহাব আকন্দ (২৪) ও তার স্ত্রী তামান্না আক্তার (২২)।
সালনা কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর সদরের
পল্লীবিদ্যূৎ এলাকা থেকে ভোরে আব্দুল ওহাব আকন্দ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি
মোটর সাইকেলযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গ্রামের
বাড়ীতে রওনা দেন।

এসময় আব্দুল ওহাব আকন্দ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাঁড়া
জোড়া নামক এলাকা পৌছালে পিছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক তাদের
পিছন থেকে চাপা দেয়। এসময় আব্দুল ওহাব আকন্দ ও তার স্ত্রী ছিটকে সড়কের উপর
পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা¯’লেই নিহত হয়। এলাকাবাসী লাশ
দুইটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালনা কোনাবাড়ী হাইওয়ে পুলিশ
ঘটনা¯’ল গিয়ে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার কওে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তবে ট্রাকটি
আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!