সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আনুষ্ঠিত

কালীগঞ্জে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আনুষ্ঠিত

মোঃআসাদুজ্জামান নুর কালিগঞ্জ প্রতিনিধিঃ  গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি শোভাযাত্রা কালীগঞ্জের কয়েকটি সড়ক পদক্ষিন করে।

 

পরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!