সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৯২৫ গ্রাম গাঁজাসহ আটক-১

মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৯২৫ গ্রাম গাঁজাসহ আটক-১

 

 

জাহাঙ্গীরের আলম সবুজ মেহেরপুর  : মেহেরপুরের গাংনীতে র‍্যাবের অভিযানে ৯২৫ গ্রাম গাঁজাসহ মোঃ সাদ আহাম্মেদ (৫০ ) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা।

 

বুধবার (৮মার্চ) সন্ধ্যা ৬ টা ১০ মি. দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত মোঃ সাদ আহাম্মেদ গাংনী উপজেলার আমতৈল গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক সিপিসি-মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৮ মার্চ) রাত ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদ আহাম্মেদ নামের এক মাদক কারবারি উপজেলার আমতৈল গ্রামের গোরস্থানপাড়ায় নিজ বাসভবনে গাঁজা সহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। পরে তাকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৯ শত টাকা জব্দ করা হয়।

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!