সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের সাথে পিকাপভেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের সাথে পিকাপভেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আজ দুপুরে ভাতার মারী ফার্ম তেতুলতলা নামক এলাকায় মোটরসাইকেল ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নয়ন চৌধুরী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

 

নয়ন চৌধুরী ঠাকুরগাঁও সদরের ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আশামুল চৌধুরীর ছেলে।

ঘটনাস্থলের পাশে মাঠে কাজ করা এক ব্যক্তি জানান, আমি পাশেই কাজ করছিলাম দেখি যে পিকাপটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল আর বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি আসছিল হঠাৎ পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যানো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা স্থলে কোন পুলিশ আসেনি তবে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!