সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথা উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: লিটন আলী।

এসময় বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুরি ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার হোসেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম মোল্লা ও সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমূখ।

 

মিটিংয়ে বক্তারা বলেন, সালথা উপজেলায় ৬৩৩ টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়া প্রসাশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এসকল বিষয় নিয়ে উপজেলার সকল জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় সালথা উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন-গৃহহীন বাছাই করে পুনর্বাসন করা হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গের সুসমন্বয়ে ভূমিহীন-গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় এনে সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা লক্ষ্যে আজকের এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে আমরা সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার বিষয়টি সকলে অবগত করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;