সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় জয়কালী বাজারে ফিস সেড উদ্বোধন

সালথায় জয়কালী বাজারে ফিস সেড উদ্বোধন

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী বাজারে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত ফিস সেডের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় সালথা উপজেলা পরিষদের বাস্তবায়নে জয়কালী বাজার ফিস সেড নির্মাণ প্রকল্পের ১৪ লক্ষ ৩৮ হাজার ৪২০ টাকা বরাদ্দকৃত (সম্পূর্ণ প্যাকেজ মূল্য ২১ লক্ষ ৩ হাজার ৩৭২ টাকা) ব্যয়ে ২০২০-২১ অর্থ বছরে এ ফিস সেড নির্মান করা হয়।

 

রবিবার (৫ মার্চ ২০২৩) দুপুর ১২টায় ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফিস সেড এর উদ্বোধন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, রিফাত রিয়াত, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: সেলিম মোল্লা, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, বন্যা ট্রেডার্সের প্রোপাইটার শহীদুর রহমান শহীদ, স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, সালথা উপজেলার মধ্য জয়কালী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে ফিস সেড না থাকায় ক্রেতা বিক্রেতারা রোদ বৃষ্টিতে অনেক দুর্ভোগের শিকার হতেন। এই বাজারে ফিস সেড নির্মিত হওয়ার কারণে ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ কমেছে।

মাছ বিক্রেতা ও ক্রেতারা ফিস সেড নির্মাণ কাজে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!