মেহেরপুর সংবাদদাতাঃ
যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে কর্ম করে উপার্জিত টাকা দিয়ে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবাে। পরিবারের দুঃখ ঘুচিয়ে মা-বাবার মুখে হাঁসি ফােটাবাে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন যেনাে স্বপ্নই রয়ে গেলাে।
টগবগে যুবক আহার আলী মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানা পাড়ার আজিবার রহমানের ছেলে।
কিছুদিন পুর্বে কর্মের তাগিদে আহার আলীর মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি সম্পন করেছিল।
। প্রবাসে যাওয়ার সকল কাগজ পত্র প্রস্তুুত করেছিলেন। কিন্তু ৫ মার্চ রবিবার সকাল সাড়ে ১১টার সময় নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে চির বিদায় নিতাে হলাে।
জানা গেছে,রবিবার সকালে
আহার আলী তার বাড়ির পাশে একটি সেচ পাম্পের পানি দিয়ে গােসল করছিলেন। গােসল করার সময় পা পিচ্ছিলিয়ে সে পাম্পের বেল্টের উপর পড়লে, গুরুতর ভাবে আহত হয়।
এ সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
projonmo21.com Popular bangla online newsportal