সর্বশেষ :
Home / সারাদেশ / আশরাফপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রওশন আলী টোকনের পথ সভা 

আশরাফপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রওশন আলী টোকনের পথ সভা 

 

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার আহদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে আমদাহ ইউনিয়নের আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ লাভলী ইয়াসমিন , ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম, মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল , শ্যামপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতি, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ সুইট,জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আল মামুন রাসেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তানভীর আহমেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!