সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বিয়ে বাড়িতে কনে নিতে এসে  বর এর বাবার মৃত্যু : ২জন আটক 

জলঢাকায় বিয়ে বাড়িতে কনে নিতে এসে  বর এর বাবার মৃত্যু : ২জন আটক 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে কনে নিতে এসে বরের বাবা রংপুর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা নুরু মিয়া (৫০) এর মৃত্যু হয়েছে।

বিয়ে বিদায় অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে গত শুক্রবার (০৩ মার্চ) রাত ১১ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ড বগুলাগাড়ি এরশাদের বাজার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এঘটনাটি ঘটেছে।

ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, পারিবারিক ভাবে জলঢাকা পৌরসভার ৫ নং ওয়ার্ড বগুলাগাড়ি এরশাদের বাজার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে ১৯ ফেব্রুয়ারি”২৩ আলোচনার মাধ্যমে রংপুর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর সাথে বিয়ে রেজিস্ট্রি হয়। কনের বিয়ে বিদায়ের দিন শুক্রবার কনে বাড়িতে বর পক্ষের ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই শত অতিথি আসায় আপ্যায়নের কমতি হওয়ায় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে৷

এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে কনের পিতা আনোয়ারুল ইসলাম ও বাবলকে আটক করে থানায় নিয়ে আসে।

এঘটনায় বর জোনাব আলী বাদী হয়ে জলঢাকা থানায় কয়েকজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সজল বলেন, প্রাথমিকভাবে জড়িত থাকা সন্দেহে ওই ২ জনকে আটক করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী পাঠিয়েছি, পোষ্টমর্টাম রিপোর্ট আসলে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!