সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

 

মোঃআসাদুজ্জামান নুর:

 

গাজীপুরের কালীগঞ্জে চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নওরীন আক্তার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবীন হোসেন।

 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খাঁন। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, সাবেক প্রধান শিক্ষক আফরোজা আক্তার, বিবেকানন্দ দাস। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক মো. লোকমান হোসেন পনির, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক মু. সোহরাব আলী সরকার, মো. মোরশেদ খাঁন, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবিদ খান ছোটন, মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার ও কাজী মো. মুন্জুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, দলিল লেখক ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ সামাউন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!