সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে জাতীয় ভোটার দিবস পালিত

কালিয়াকৈরে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২ মার্চ ) দিনব্যাপি পঞ্চম বারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা চত্তর হইতে একটি বর্ণাঢ্য র‍্যালির বের হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় । পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা নির্বাচন কমিশনার এম এ শামসুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ সহ প্রশাসনিক র্কমর্কতারা।পরে আলোচনা সভায় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান তারা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!