কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ‘ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ জোন প্রধান ননী গোপাল দাস, রূপগঞ্জ জোন প্রধান মো.রবিউল্লাহ, সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ সার্ভিজ ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী জোন প্রধান সঞ্জিত কুমার দাস , এজিএম মো.কাউসার মোল্লা ও মো.আকরাম হোসেন শেখসহ বিভিন্ন ইউনিয়ন জোন প্রধানগণ।
আলোচনা সভার শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মরণোত্তর বিভিন্ন অংকের চারটি চেক প্রকৃত দাবিদারের হাতে তুলে দেয়া হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান ইন্সুরেন্সের প্রতিনিধিদের নিয়ে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal