নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ি থানা দেওয়ালিয়া বাড়ী বেলতলা এলাকার মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ঝুটের গুদাম একটি হোটেল ও ৪টি মুদি দোকান পুড়ে গেছে। এ ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমাল মালামাল পুড়ে ছাই হয়েছে বলে গুদাম মালিকরা জানিয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের ঝুটের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুন পাশের বাবুল , আনোয়ার , বুলবুলসহ কমপক্ষে ১০টি গুদাম ও ৪ টি দোকানে ছড়িয়ে পড়ে । আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এতে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্থণ কাজ শুরু করে প্রায় ৩ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্মীরা।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভেিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেন। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানাতে পারবো ।
projonmo21.com Popular bangla online newsportal