সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ 

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ 

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

 

দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

 

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান মুহা. সাদেক কুরাইশী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।

 

এসময় সারা দেশব্যাপী বিএনপি, জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বক্তব্যে তারা বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি, জামায়াত দ্রব্য মূল্যের দাম নিয়ে নানা বিষয়ে নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে। তাই তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্র বিরুদ্ধে রুখতে দেশ জুড়ে শান্তি সমাবেশে করছি।

 

তারা আরও বলেন, স্বাধীনতার অপ-শক্তি বিএনপি, জামায়াত যতোই ষড়যন্ত্র করুক না কেন,আগামী ৪১ সাল পর্যন্ত দেশ নেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;