সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে মন্ডল সুপার মার্কেটের ৪ টি দোকান পুরে ছাই হয়ে গেছে ।
শনিবার (২৫ ফেব্রয়ারি ) দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার হরনিহাটি এলাকার আসলাম মন্ডলের টিনসেট মার্কেটে এ
অগ্নিকান্ডের ঘটনাঘটে ।আনুমানিক এতে ৪ দোকানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি দাকান মালিকদের ।এতে
হতাহতের কোন ঘটনা ঘটেনি ।
স্থানীরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় দুপুরে আনুমানকি দুইটার ঐ মার্কেটের জুয়েল মিয়ার কাপরের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত
পরে মূর্হতে অন্যান্য দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে । কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আধা ঘন্টার চেষ্টায় দুপুর ২.৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত । ঐ মার্কেটে ঔষধ ,টিভি মোবাইলের দোকান সহ চায়ে দোকান ছিলো ।
এ ঘটনায় ফার্মেসির মালিক নাছির ডাক্তার বলেন দুপুরে পিছনের কাপরের দোকান থেকে আগুন ধরে ।এ সময় ঐ দোকান বন্ধছিলো যার কারনে
আমরা প্রথমে বুজতে পারিনি পরে মূহর্তে আগুন আমার দোকান সহ অন্যন্য দোকানে ছড়িয়ে পরে ।আমার দোকানে প্রায় ১০ লক্ষ টাকার ঔষধ ছিলো আমি কিছুই উদ্ধার করতে পারিনি আমি এখন নিশ্য হয়েগেছি ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ইনচার্জ জানান ঐ মার্কেটের কাপরের দোকানের ইলেকট্রিক আয়রন থেকে আগুনের সূত্রপাত তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন স্থানীরা নিয়ুন্ত্রনে আনে । তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!