সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন কেকেএস’র জমজমাট মিলন মেলা অনুষ্ঠিত

কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন কেকেএস’র জমজমাট মিলন মেলা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) জমজমাট পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী পূবাইল কৃষ্ণচূড়া রিসোর্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জি. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেকেএস’র প্রধান পৃষ্ঠপোষক ডা. মো. ওয়াদুদজামান ভূঁইয়া, উপদেষ্টা মর্শিদউজ্জামান, ফারজীন নাওয়ার জামান, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মনিরউদ্দিন আহমেদ।

এ সময় সংগঠনের দেশ-বিদেশের প্রায় তিন শতাধিক সদস্যবৃন্দ মিলনমেলায় উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে।

 

এর আগে কেকেএস’র পারিবারিক মিলন মেলায় সংগঠনের সদস্য, তাদের পরিবার ও অতিথিদের অংশগ্রহনে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস) করোনাকালীন সময় স্থানীয়ভাবে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক মাইকিং-পোস্টারিং, বিনামূল্যে কোভিট-১৯ পরীক্ষা, মাস্ক-অক্সিজেন বিতরণ, দুর্ঘটনার শিকার শারীরিক প্রতিবন্ধীদের কৃত্রিম হাত-পা সংযোজন ও ফিজিওথেরাপি ক্যাম্প, অসহায় দুঃস্থ শিশু-কিশোরদের মাঝে জামা-কাপড় বিতরণ, সামজিক বনায়ন কর্মসূচি হিসেবে ১২ হাজার ফলজ-বনজ বৃক্ষ রোপণ ও বজ্রপাত প্রতিরোধক হিসেবে ১ হাজার তালবীজ রোপণ, শিক্ষা প্রসারে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে অর্ধলক্ষাধিক টাকার বই প্রদানসহ দেশের জাতীয় দিবসে নানা ধরণের কর্মসূচি পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;