হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় অভিনন্দন ফাউন্ডেশনের মিলন মেলা, কর্মী সন্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

শুক্রবার ফাউন্ডেশনের উপজেলা রোডস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত উৎসব মুখর পরিবেশ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি পিযুষ সরকার, থানার এস আই নুরুল হোক সরকার, সহ সভাপতি এরশাদুজ্জামান, নির্বাহী পরিচালক কাঞ্চন রায়, জলঢাকা প্রেস ক্লাব সদস্য সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, উপজেলা রোড ওয়ালটন শো রুমের মালিক হালিমুর রহমান ভানু,আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার, ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মিলন সরকার,সহ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারীর ড্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal