কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালীগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বই মেলা। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ বই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে ১৯ টি স্টল নিয়ে তিন দিনের বই মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে বই মেলার আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুলের প্রধান শিক্ষক কেএম নুরুল ইসলাম আল মোশারফ ও কালীগঞ্জ সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক মো.জোবায়ের হোসেন প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রতিটি বই স্টল ঘুরে দেখেন এবং পাঠাগারের জন্য বিভিন্ন ধরনের বই কিনেন।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal