সর্বশেষ :
Home / সারাদেশ / ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, পর্ণোগ্রাফি নানা অসামাজিকতার প্রতিকার চেয়ে মানববন্ধন

ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, পর্ণোগ্রাফি নানা অসামাজিকতার প্রতিকার চেয়ে মানববন্ধন

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, গার্ড অব অনারের অপব্যবহার, পর্ণোগ্রাফি, অনলাইন জুয়া, ইভটিজিং, প্রতারণামূলক বাল্য বিবাহ সহ নানা অপকর্মের প্রতিকার চেয়ে সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর জেলা দেশের মুক্তিযুদ্ধের পীঠস্থান ও প্রথম সরকারের শপথ গ্রহণের পবিত্র ভূমি হলেও এই জেলা এখন বিভিন্ন কর্মকান্ডে হচ্ছে কলুষিত। সমাজের নারী ও পুরুষেরা ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, পর্ণোগ্রাফি, ইভটিজিং ও প্রতারণামূলক বাল্য বিয়ে সহ নানা অনৈতিক কাজে জড়িয়ে ধ্বংসের মুখোমুখি। তার সাথে যোগ হয়েছে অনলাইন জুয়ার মত যুব সমাজকে নষ্ট করার আসক্তি। পুলিশি অভিযানে কিছু কিছু জড়িতরা ধরা পড়লেও আবার আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে। আবার সে সব কাজেই লিপ্ত হচ্ছে। আবার একজন সাধারণ নারী কিছু শীতবস্ত্র বিতরণ করে স্থানীয় একটি বিদ্যালয় থেকে বিতর্কিত ভাবে নিচ্ছে গার্ড অব অনার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর এর জেলা শাখার সভাপতি কামরুজ্জামান খাঁন, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হিলু সহ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!