সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার সকাল ১০ টায় সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ উদ্বোধণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এসএম ইফতেখার আজাদ, সংসদ সদস্যর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
সারাদিনব্যাপী উপজেলায় ৩৮৫৪ জন শিশুকে নীল ক্যাপসুল ও ২৭১৫৮ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য অফিস জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal