সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ, তুমলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী সালাউদ্দিন , সাধারন সম্পাদক বজলুর রহমান বজলু, ওয়ার্ড মেম্বার মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিখা বেগম, তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফী সোহেল খান, তুমলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদুর রহমান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এর আগে সকালে একই ইউনিয়নের ৬৩ নং উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত হয়ে ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন।

 

ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!