কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ মাঠে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মেয়র এস এম রবীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু নাজমুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক শরীফ হোসেন খান কনক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, পৌর কাউন্সিলর বাদল হোসেন ও আশরাফউজ্জামানসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal