সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত বিদ্যালয়ের সভাপতি মো: ছাব্বির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal