সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ডিলিং লাইসেন্সের উদ্বোধন ও বিতরণ

সালথায় ডিলিং লাইসেন্সের উদ্বোধন ও বিতরণ

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলার সালথা উপজেলায় ডিলিং লাইসেন্সের উদ্বোধন ও ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়

সালথা উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসনের আয়োজনে ডিলিং লাইসেন্স বিতরণের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

 

ডিলিং লাইসেন্স উদ্বোধন ও বিতরণ

কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিটি সরকারি সেবা জনগনের বাড়িতে পৌছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই সেবা পৌছে দিতে উদ্যোগ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধ্য সর্বপ্রথম সালথায় ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স প্রদান করা হয়েছে। আপনারা সকলেই লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন, লাইসেন্স ছাড়া ব্যবসা করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সাজা দেওয়া হবে।

 

জেলা প্রশাসক আরো বলেন, সরকার আমাদের পাঠিয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনাদেরকে সকল ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আপনাদের বাড়িতে গিয়ে সেবা পৌঁছে দিবো। কেউ সেবা থেকে বঞ্চিত হবে না। ফ‌রিদপুর বা‌সির জন্য যে সেবা দরকার, আমরা তাই কর‌বো।

 

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। আমরা সবাই‌কে নি‌য়ে ফরিদপুরকে এক‌টি স্মার্ট জেলা হিসেবে গড়তে চাই।

 

অনুষ্ঠানে উপজেলার সালথা বাজারের ৪৫ জন ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার নেয়ামত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমুখ।

 

এর আগে জেলা প্রশাসক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, শুদ্ধাচার চর্চা, উত্তম অনুশীলন বিষয়ে প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়া দুস্থ, অসুস্থ ও ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;