মেহেরপুর সংবাদদাতাঃ মেহেরপুর জেলার গাংনীর পশ্চিমা মালসাদাহতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা শামীমা ইসলাম কন্যা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা শিক্ষক – কর্মচারী সমিতির উদ্দ্যোগে মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী। গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশ-এর সঞ্চালনায়- এসময় বক্তব্য রাখেন হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
projonmo21.com Popular bangla online newsportal