সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

মেহেরপুরে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

 

 

 

মেহেরপুর শহরে একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মেসার্স মালিথা ফার্নিচারে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

 

বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কের ছহিউদ্দীন ডিগ্রী কলেজের সামনে সোহাগ ফার্নিচারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । জানা গেছে ভোরের দিকে হঠাৎ করেই মেসার্স মালিথা ফার্নিচার আগুন লেগে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সেখানে কাঠের তৈরি খাট সহ অন্যান্য আসবাবপত্র পড়ে যায়।

 

সোহাগ ফার্নিচারের মালিক শিমুল মালিথা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার বিকালে আমরা বাড়ি চলে যাই। ভোরের দিকে স্থানীয় একজন ফোন দিলে জানতে পারি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরো বলেন এই ঘটনায় আনুমানিক পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!