সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর কারাদণ্ড

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর কারাদণ্ড

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে মোঃ খোকা শেখ নামের এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সাজাপ্রাপ্ত খোকা শেখ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

ভ্রমাম্যমান আদালত সূত্র জানায়,খোকা শেখ মাদক(হেরোইন) সেবন করার কথা স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধরাই তাকে ১৫ দিনের কারাদন্ড ও ২শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেমের নেতৃত্বে এসআই মামুন সহ সংগীয় ফোর্স নিয়ে শহরের কোটপাড়া এলাকা থেকে মাদক সেবন করার সময় তাকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;